স্থানীয় সংবাদ

মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের পুকুরের কুমিরটিকে খুলনার পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বুধবার বেলা সোয়া ১টায় এটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। এর আগে বেলা ১২টায় বাগেরহাট মাজার দিঘি থেকে ধরা হয় কুমিরটিকে।খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ ডিএফও নির্মল পাল বলেন, ‘কুমিরটিকে নিয়ে তার টিম বেলা সোয়া ১টায় খুলনা পৌঁছে। এখানে রেসকিউ সেন্টারে কুমিরের জন্য নির্ধারিত স্থানে ছাড়া হয়। প্রথম দিন কোনও খাবার দেওয়া হয়নি। কয়েকদিন খাবার না দিয়ে তার ক্ষুধার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তার শারীরিক অবস্থাও দেখা হবে। এর মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী কুমিরটি স্থানান্তর করা হবে। এটাকে গাজীপুর বা কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হতে পারে। সুন্দরবনের করমজল পয়েন্টে না রাখার সিদ্ধান্ত হয়েছে। এটি মিষ্টিপানির কুমির, তার জন্য উত্তম পরিবেশ নিশ্চিত করা হবে। ’তিনি বলেন, ‘এর আগে খাবার টোপ দিয়ে কুমিরটি আয়ত্বে এনে রশির ফাঁদ মুখে আটকে। বেলা ১২টার দিকে ধরা হয়। এরপর প্রয়োজনীয় প্রসেস করে এটাকে খাঁচাবন্দি করা হয়।’ ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নেওয়ার পর দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার দিঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। মাজারে আসা দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button