স্থানীয় সংবাদ

জেলা ছাত্রদলের পুনর্গঠনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল বিকেল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের কটুক্তিকারী মাদকাসক্ত খুলনা জেলা ছাত্রদলের অব্যহতিপ্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহম্মেদ এর স্থায়ী বহিষ্কার এবং বিগত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় রাজপথে নির্যাতিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের সমন্বয়ে জেলা ছাত্রদলের পুনর্গঠন ও অন্তর্ভুক্তির দাবীতে শেখ আশিকুর রহমান অনির সভাপতিত্বে এক গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন- খুলনা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, আরিফ বিল্লাহ সবুজ, সদস্য ফয়সাল চৌধুরী, ইয়ামিন শেখ, আবু সাইদ শেখ, অনিক আহম্মেদ, খালিদ ওয়ালিদ। এছাড়া সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ রাসেল আকন বাবু, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ওয়াদুদ হোসেন, আমান, হাসিবুর রহমান, খান শোয়েব, তেরখাদা উপজেলার আহ্বায়ক সাব্বির আহম্মেদ টগর, রূপসা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি জমাদ্দার, বটিয়াঘাটা উপজেলার আহ্বায়ক শাকিল হোসেন, সদস্য সচিব মোল্লা সাইফুল ইসলাম, দিঘলিয়া উপজেলার আহ্বায়ক মনিরুল গাজী, সদস্য সচিব হিমেল হোসেন, ফুলতলা উপজেলার সদস্য সচিব শেখ ফয়সাল হোসেন, পাইকগাছা উপজেলার সদস্য সচিব সাদ্দাম গাজী, কয়রা উপজেলার সদস্য সচিব মাহমুদ হাসান, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলনেতা সৈকত মোল্লা। আরো উপস্থিত ছিলেন পূর্ব রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, বেলফুলিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ জমাদ্দার, নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইশান মোল্লা ও সাধারণ সম্পাদক রাব্বি শেখ, সিয়াম, রিয়াদ হোসেন জিম, আতাউর রহমান, শাহরিয়ার রাতুল, সালমান, রাহাত, নাহিদসহ থানা ও ইউনিয়ন কলেজ শাখার অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button