স্থানীয় সংবাদ

র‌্যাবের অভিযানে সাতক্ষীরায় ২৫৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সুশীলগাতী এলাকা থেকে ২৫৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (০৮ জুন) দুপুর পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল।
অভিযানকালে ২৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মোঃ সাইদুল খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সুশীলগাতী এলাকার মৃত এরশাদ আলী খানের ছেলে। র‌্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ফেন্সিডিল ও আসামিকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button