শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার : মোহাম্মদ মাহফুজুর রহমান

# সোনাডাঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। একটি ইনসাফপূর্ণ সমাজ ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় নেতৃবৃন্দ শ্রমিকদের এই মিলনমেলায় একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ১৭ নং ওয়ার্ড কার্যালয়ে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, মাওলানা শরিফুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড জামায়াতের আমীর মো. রবিউল ইসলাম, সোনাডাঙ্গা বাস টার্মিনালের সভাপতি কামাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে পরিবহন শ্রমিক নেতা আসলাম সিকদার, আব্দুল বারেক, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, শুকুর আলী, আব্দুর রহিম, হাফেজ আব্দুস শুকুর, মাওলানা আব্দুল কুদ্দুস, ফরহাদ হোসেন, সাব্বির হোসেন, ইয়াসিন, শাহীন, হারুন, রানা, রিয়াজুল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহানগরী আমীর বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্যই কাজ করে যাচ্ছে। শ্রমিকশ্রেণীর জনগন আজ অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার শ্রমজীবী মানুষের কথা চিন্তা না করে দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনজীবিকা ক্রমশঃ দুর্বিসহ হয়ে উঠছে। এ বিষয়ে দেশের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা এবং আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। খুলনার সকল শ্রমিকের মাঝে ইসলামী শ্রমনীতির দাওয়াত পৌছে দিতে হবে। ইসলামী আদর্শ যেন আমরা শ্রমজীবী ভাইদের মাঝে ছড়িয়ে দিতে পারি তার সর্বোচ্চ চেষ্টা ও কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”



