স্থানীয় সংবাদ

কয়রায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ১নং কয়রা গ্রামের মৃত আমিন সরদারের ছেলে আঃ রশিদ সরদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, একই গ্রামের মমতাজ গাজীর ছেলে শরিফুল গাজী (লিল্লা) আরাফাত গাজী ও মোকছেদ গাজীর ছেলে হাদিউজ্জামান কোন কারন ছাড়াই জোর করে জমি দখল করে নিয়েছে। ঐ জমি আমার ওয়ারেশ সূত্রে কবলামুলে প্রাপ্ত সম্পত্তি। সেখানে দির্ঘদিন ধরে বসত বাড়ি তৈরী করে ভোগ দখলে আছি। উক্ত সম্পত্তিতে পূর্ব পুরুষদের পারিবারিক কবরস্থান রয়েছে। ঐ সম্পত্তির মধ্যে হতে আমাদের প্রতিপক্ষরা গায়ের জোরে গত ২ মার্চ রাতে ৪ শতক দখল করে নিয়েছে। শুধু তাই নয় ঐ জায়গার টিনের দোকান ঘর ভেঙ্গে দেওয়ার পাশাপাশি গাছপালা কেটে সাবাড় করে দিয়েছে। এতে আমার ১ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে। তারা প্রভাবশালী হওয়ার আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহন পাচ্ছিনা। সে জন্য আমি নিরুপায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button