কেএমপির বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার : মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
কেএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে গত ১০ জুন সন্ধ্যা ৬টা থেকে ১১ জুন সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ৩ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১ জন, লবণচরা থানা থেকে ১ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ২ জন, দৌলতপুর থানা থেকে ১ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন এবং খানজাহান আলী থানা থেকে ১ জন রয়েছেন।
অভিযান চলাকালে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


