স্থানীয় সংবাদ

অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সদর ও সোনাডাঙ্গা থানা যুবদলের প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সদর ও সোনাডাঙ্গা থানা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক কামান হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, নাসিম আহমেদ ইমন, বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল এবং তামজিদ আহমেদ মিশু। এ সময় সদর ও সোনাডাঙ্গা থানা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। বক্তারা অপপ্রচার, মিথ্যাচার এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকা-ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা ও ইতিবাচক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। মিছিলটি সদর ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button