জাতীয় সংবাদ

‘টাইম উইল সে’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং ধরার প্রশ্নে র‌্যাব

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. শামীম পাটালিসহ আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। সম্প্রতি আলোচিত হত্যাকা-ে অভিযুক্ত আরমান ও শাহরুখ গ্রুপকে কবে গ্রেপ্তার করা হবে, এমন প্রশ্নের জবাবে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেছেন, ‘টাইম উইল সে (সময়ই বলে দেবে)’। রোববার (২৮ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত ২৭ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় কুখ্যাত পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে শামীম পাটালির দুই সহযোগী খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই রাতে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. শামীম পাটালিকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়। নয়মুল হাসান জানান, গ্রেফতার শামীম পাটালিসহ পাটালি পরিবারের সদস্যরা গত ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে আহত করার আলোচিত ঘটনার আসামি। এ পরিবারের অপর দুই সদস্য রানা পাটালি ও রাসেল পাটালি হত্যা মামলায় এরই মধ্যে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পাটালি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, একই রাতে পৃথক আরও দুটি অভিযানে চাঁদ উদ্যান এলাকা থেকে শাকিউল করিম ও আরিফকে একটি চাপাতিসহ এবং বাবর রোড থেকে হৃদয় ও নয়নকে একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়া গত ২৪ জুন রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাটালি গ্রুপের সদস্য জুয়েল ও তার সহযোগী শাকিলকে একটি তরবারিসহ গ্রেপ্তারর করা হয়েছিল বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে র‌্যাব-২ অধিনায়ক বলেন, শামীমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত ও মাদকসহ আটটি মামলা রয়েছে। আরিফের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা। খোকন মুন্সীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদক এবং ভোলা ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলা রয়েছে। সজীব ব্যাপারীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। হৃদয়ের বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি ও দস্যুতার দুটি মামলা এবং জুয়েলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে মোহাম্মদপুরের আলোচিত হত্যাকা-ে অ্যালেক্স গ্রুপের এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আরমান ও শাহরুখ গ্রুপকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি, এমন প্রশ্ন করা হলে নয়মুল হাসান বলেন, ‘টাইম উইল সে (সময়ই বলে দেবে)’। আইনশৃঙ্খলা বাহিনীর হাত অনেক বিস্তৃত। আইনের ঊর্ধ্বে কেউ নয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button