কুয়েত-বাহরাইনের ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

# যুক্তরাষ্ট্রের হামলার জবাব #
প্রবাহ রিপোর্ট ঃ গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পরও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সবশেষ হামলার জবাবে মার্কিন মিত্র উপসাগরীয় দেশ কুয়েত আর বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। রোববার (২৮ জুন) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা প্রতিবেশী দুই দেশ কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা এসব হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের ‘কড়া জবাব’ দেওয়া হবে বলেও হুশিয়ার করেছে আইআরজিসি। কুয়েতের আলি আল–সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটিতে ইরানের এসব হামলায় আট গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে আইআরজিসি।



