স্থানীয় সংবাদ

ঝিকরগাছায় শিশু যৌন নিপীড়নের আসামি হাবিবুল্লাহ গ্রেপ্তার

যশোর ব্যুরো ঃ যশোরের ঝিকরগাছা পৌরসভায় ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হাবিবুল্লাহ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার স্কুল বন্ধ থাকায় কপোতাক্ষ নদে গোসল শেষে বাড়ি ফেরার পথে তিনি ওই শিশুকে জোরপূর্বক শ্যাম্পু মাখানোর কথা বলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়ন চালান। শিশুটি মুক্ত হয়ে পরিবারকে জানালে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় এক পক্ষ ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করলেও সাধারণ মানুষের চাপে তা ভেস্তে যায়।
শিশুটির বাবা মামলা দায়ের করলে শনিবার (২৭ জুন) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার এসআই রোকনুজ্জামান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button