স্থানীয় সংবাদ

খুমেক হাসপাতাল কে ২০০০ বেড, লোকবল বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি ঃ খুমেক হাসপাতাল কে ২০০০ বেডে উন্নিত করণ, চিকিৎসক, লোকবল বৃদ্ধি,আধুনিক চিকিৎসা সরঞ্জাম,স্হাপনের দাবিতে, ২৮ জুন (রবিবার) বিকাল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে, সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ জামাল মোড়লের পরিচালনায়,বক্তারা বলেন খুমেক হাসপাতাল ১৯৮৯সালের ১৭ ই জানুয়ারি প্রতিষ্ঠার পর, সরকার প্রথম জনবল নিয়োগ দেয়,এবং দ্বিতীয় বার ১৯৯২ সালে নিয়োগ দেওয়া হলেও যা ছিল ছিল ২৫০ বেডের জন্য। ২০০৮ সালে খুমেক হাসপাতাল টি ৫০০ শর্যায় উন্নীত করা হলেও থেকে যায় একই জনবল। হাসপাতাল টিতে বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে তিন থেকে চার গুন বেশি ভর্তি (১৬০০থেকে ২০০০)রুগিদের চিকিৎসা সেবা দিতে গিয়ে কতৃপক্ষ কে যেমন হীমশীম খেতে হচ্ছে,তেমন রুগিরা ও সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার চিকিৎসার একমাত্র ভরসা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জেলার ১২ টি জেনারেল হাসপাতাল হতে ও ৭৬ টি উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স থেকে এখানে রোগী রেফার করা হয়,প্রতিদিন এ হাসপাতাল। বর্হিবিভাগ ১৫০০থেকে ২০০০ রোগি চিকিৎসা সেবা নিচ্ছেন। অপ্রতুল যন্ত্রপাতি পরিক্ষার কিট,জনবল ও চিকিৎসক সংকটের কারনে সব পরিক্ষা সব সময় হয় না। দক্ষ টেকনেশিয়ান অভাবে হাসপাতালের প্রায় ৮ কোটি টাকা মূল্যের রেডিও থেরাপি বিভাগে লিনিয়ার এক্সিলেটর মেশিন টি দীর্ঘ এক যুগ বাক্স বন্দি থাকায় ইতি মধ্যে অকেজো হওয়ায় কোমো বা সার্জারির পর টিউমার ধংস করতে রেডিওথেরাপি দেওয়া সম্ভব না হওয়ায় এবং অপারেশন থিয়েটার সংকটের অভাবে প্রায় ৫০০ রোগীকে মৃত্যুর ঝুঁকিতে থাকায় ক্ষোভ জানিয়ে বলেন দ্রুত সংকট নিরশন লক্ষে দ্রুত ই খুমেক হাসপাতাল কে ২০০০ বেড উন্নিত করণ, চিকিৎসক, দক্ষ লোকবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্হাপনের দাবি জানিয়ে, বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু. মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ খায়রুল আলম, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ সবুজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ আসাদুজ্জামান বাদশা, সদর থানার সভাপতি, শেখ মফিজুর রহমান, মোঃ ইকবাল কবির জিন্দেগী, সাধারন সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, তারিকুজ্জামান সুমন, সম্পাদক সাকিব আফতাব সুজন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেনসহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button