স্থানীয় সংবাদ
হুইপ রকিবুল ইসলামকে দৌলতপুর জুট প্রেস নেতৃবৃন্দের ধন্যবাদ ও অভিনন্দন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার খালিশপুর শিল্পাঞ্চল ও দৌলতপুর কাঁচাপাট শর্ত হীন রপ্তানি চালু করার কথা বাংলাদেশ জাতীয় সংসদে উত্থাপন করায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ রকিবুল ইসলাম বকুল কে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫) পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এ অঞ্চলের শ্রমিক পরিবারের সদস্যরা। তারা বলেন আমাদের শ্রমজীবি মানুষের কথা মাননীয় হুইপ সাহেব সংসদে উত্থাপন করে আমাদের রুটি রুজির ব্যবস্থা করার চেষ্টা করছেন। ধন্যবাদ জ্ঞাপন করেন যথাক্রমে ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু,শরিফুল ইসলাম শরীফ,আফজাল জমাদ্দার,নাসির মুন্সি,সুজন শেখ, কামরুল শেখ রেজাউল,জাহাঙ্গীর, আলমগীর,ফেরদাউস ও কালু মাঝিসহ সকল শ্রমিক নেতৃবৃন্দ ।



