স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৫ জন ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বাগেরহাট জেলায় সর্বোচ্চ ১৭ জন, যশোরে ৭ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যায় বাগেরহাটে ২৭৪ জন নিয়ে শীর্ষে রয়েছে। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৯ জন এবং কুষ্টিয়ায় ১২৯ জন রোগী ভর্তি হয়েছেন। যশোরে আক্রান্ত হয়েছেন ৮৩ জন, ঝিনাইদহে ৬৫ জন, সাতক্ষীরায় ৩৪ জন, নড়াইলে ৩০ জন, চুয়াডাঙ্গায় ৩০ জন, মেহেরপুরে ৩০ জন এবং মাগুরায় ৭ জন। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button