দৌলতপুর মুহসীন মাধ্যঃ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তথা সরকারী নির্দেশনা মোতাবেক ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’- কর্মসূচি বাস্তবায়নে খুলনা মহানগরীর দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ে চত্ত্বরে মঙ্গলবার (৩০ জুন) সকালে শিক্ষার্থীদের বৃক্ষরোপনের গুরুত্ব, রোপনে উদ্বুদ্ধকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামসাদ আতিক কিশোর। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রবাহ পত্রিকায় স্টাফ রিপোর্টার মো. আশিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল, পাপিয়া খানম, তাওহিদুর রহমান, হাসানুজ্জামান, লুৎফুন্নেসা, শ্যামল মন্ডল, সুমিতা মল্লিক, মো. জাকির হোসেন, মোঃ হাবিবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বৃক্ষরোপণ উদ্বোধনকালে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তথা সরকারী নির্দেশনা মোতাবেক ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’- কর্মসূচি বাস্তবায়নে দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে। ওই ধারাবাহিকতায় বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীটিদের প্রতি আহ্বান জানান। গাছ আমাদের বেঁেচ থাকতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে থাকে এবং ক্ষতিকর কার্বনডাই অক্সাইড গ্রহন করে। আমাদের দেশে যে পরিমানে গাছ নিধন করা হচ্ছে, সেই তুলনায় গাছ রোপন করা হচ্ছে না। যে কারণে দিন দিন গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সুতারং, প্রধানমন্ত্রীর আহ্বান তথা সরকারি নির্দেশনানুসারে সবুজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বৃক্ষরোপন করতে সকলে প্রতি আহ্বানও জানান তারা। সম্প্রতি সময়ে পার্লামেন্টে খুলনার বন্ধ, অবহেলিত শিল্প-কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করায় মাননীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


