খুলনা প্রেসক্লাবের সভাপতির বোনের মৃত্যুতে বিএফইউজে ও এমইউজে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ারের বোন নার্গিস সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্য, সাংবাদিক মোস্তফা সরোয়ারের বোন নার্গিস সুলতানা (৫৬) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার যোহরবাদ ডুমুরিয়া উপজেলার কোমলপুর গুটুদিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মোস্তফা সরোয়ারের ৭ বোনের মধ্যে নার্গিস সুলতানা


