স্থানীয় সংবাদ

কেডিএ চেয়ারম্যানকে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান জনাব শফিকুল আলম মনা-কে ১ জুলাই বুধবার সকালে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু-এর নেতৃত্বে ক্লাবের সহ-সভাপতি, ট্রেজারার, নির্বাহী সদস্য এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শেখ মনজুর হাসান অপু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ট্রেজারার কে. এম. আশরাফুল আলম নান্নু, নির্বাহী সদস্য সৈয়দ সাজ্জাদ আলী, কাদের, সোহেল মাহমুদ, শফিকুল ইসলাম তুহিনসহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button