স্থানীয় সংবাদ

আপোষের শর্ত বাস্তবায়ন না হওয়ায় এক আসামিকে কারাগারে প্রেরণ : দুজনের বিরুদ্ধে পরোয়ানা বহাল

স্টাফ রিপোর্টার ঃ আদালতে দাখিল করা লিখিত আপোষ-মীমাংসার শর্ত নির্ধারিত সময়ে বাস্তবায়িত না হওয়ার অভিযোগে এক আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। একই সাথে দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখা হয়েছে। খুলনা সদর আমলি আদালত (মামলা নং: সি/আর-৯৪৮/২০২৬)-এ চলমান মামলায় এই নতুন আদেশ দেওয়া হয়।
জানা গেছে , গত ৩০ জুন মামলার ২ নম্বর আসামি এবাদত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই শুনানিতে ১ নম্বর আসামি, খুলনার খানজাহান আলী থানার শিরোমণি মোড়ল প্লাজার বাসিন্দা ও রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. বায়েজিদ মোল্লা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া ২নং আসামির স্ত্রী ৩ নম্বর আসামি, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (ইউপি সদস্য) শাহারিন ভানু শ্যামলীর বিরুদ্ধে পূর্বে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা হয়েছে।
মামলার বাদী দেবশংকর বিশ্বাসের অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে ২০২৬ তারিখে আদালতে ১ নং আসামির সাথে বাদির একটি লিখিত আপোষনামা হয়। সেখানে বাদীর বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলা প্রত্যাহার এবং বাদীর স্বাক্ষরযুক্ত চেকসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়ার বিষয়ে অঙ্গীকার করা হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া আদালতের নির্দেশে গত ২১ জুন ২ নম্বর আসামি এবাদত হোসেনও লিখিতভাবে অঙ্গীকার করেন যে, তাঁর স্ত্রী ৩ নম্বর আসামির মাধ্যমে দায়ের করা একটি মামলা ৩০ জুনের মধ্যে প্রত্যাহার করিবেন বলে অংঅঙ্গিকারে সাক্ষর করেন বলে বাদীপক্ষ দাবি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button