স্থানীয় সংবাদ

খুলনায় দ্বন্দ্বের জেরে যুবক গুলিবিদ্ধ : হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ খুলনার লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠ এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাতুল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাতুল উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিজেদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button