স্থানীয় সংবাদ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক প্রদান

# সামাজিক উন্নয়নে গঠনমূলক মতবিনিময় #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনার সঙ্গে ২ জুলাই সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সমিতির সভাপতি জনাব মোঃ ইফতেখার আলী বাবু।সাক্ষাৎকালে সমিতির সহ-সভাপতি ইজাদুর রহমানসহ সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমাজের সার্বিক উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকা-ে সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চেয়ারম্যান মহোদয় সমাজের উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে গঠনমূলক কর্মকা-ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সমিতির সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু বলেন, সমাজ ও দেশের কল্যাণে সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন একসঙ্গে কাজ করলে উন্নয়নের গতি আরও বেগবান হবে। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button