স্থানীয় সংবাদ

খুমেক হাসপাতাল পরিদর্শন করলেন কেসিসি’র প্রশাসক

স্টাফ রিপোর্টার: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পেরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল দুপুরে তিনি খুমেক হাসপাতালে অগ্নিকান্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত ওটি কক্ষ, রোগীদের খাবার, হাম উপসর্গ বিভাগসহ হাসপাতালটির বিভিন্ন ইউনিট পরিদর্শনসহ রোগীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি রোগীদের খবারের মান পরীক্ষা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব আহমেদ, মহানগর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ। এছাড়া হাসপাতালটির পরিচালক ডাঃ কাজী আইনাল হক, ডাঃ তাজরূর ইসলাম ডাঃ আকরামুজ্জামান, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ জাকারিয়া, ইন্টার্নী চিকিৎসক ডাঃ কামরান, ডাঃ মিরাজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা কর্মচারী ঐক্যপরিষদের সভাপতি মোঃ শরিফ ও সাধারণ সম্পাদক মোঃ আলিমুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button