গিলাতলায় এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মিছিল

# তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি #
স্টাফ রিপোর্টার : নগরীর খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়ায় শুক্রবার জুম্মার নামাজ শেষে গিলাতলা দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে এলাকাবাসীর উদ্যোগে খানজাহান আলী থানা এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি শাবানা ও তার পুত্র সাগর সহ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গিলাতলা মক্তবমোড় যুরে গফফার ফুট হয়ে বালিরঘাট ঘুরে মাদক ব্যবসায়ী শাবানার বাড়ির সামনে সংক্ষিপ্ত এক পথসভার মাধ্যমে শেষ হয় গিলাতলা দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন
মোহাম্মদ বশির উল্লাহ, খুলনা মহানগর ছাত্রদল নেতা সাইফুল্লাহ তাজিম, সাংবাদিক সাইফুল্লাহ তারেক সহ এলাকার মাদক নির্মূল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবার থেকে বক্তারা এলাকার সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান এছাড়া তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের অতি দ্রুত গ্রেপ্তারও জোর দাবি জানান।



