জাতীয় সংবাদ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষণ: ২ জনের যাবজ্জীবন, ১ জনের কারাদ-

প্রবাহ রিপোর্ট ঃ ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুইজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) বিকেলে মামলার যাবতীয় কার্যক্রম শেষে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হচ্ছেন, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মনু কাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম, একই বাড়ির মৃত মাহমুদ আলীর ছেলে আজাদ ও একই এলাকার জেলে বাড়ির প্রভাত কুমার দাসের ছেলে নিপু কুমার দাস। রায় ঘোষণাকালে আসামি আজাদ ও নিপু দাস কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে, দাগনভূঞায় ২০১৮ সালের ৮ আগস্ট রাতে কয়েকজন সহযোগী নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সাইফুল ইসলাম। এ সময় বাধা দেওয়ায় তার মাকে বাড়ি থেকে বের করে ব্রিজের ওপর এনে ধর্ষণ করে আজাদ ও নিপু নামের দুইজন। ঘটনাটি প্রচারের পর ১১ আগস্ট দাগনভূঞা থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন প্রবাসীর স্ত্রী। পরে দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহীম ২০১৯ সালের ২০ জানুয়ারী মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় আদালতে সাতজনের সাক্ষী গ্রহণ করা হয়। চলতি বছরের ২৪ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়েছে। ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় আদালত আসামি সাইফুল ও নিপুকে যাবজ্জীবন কারাদ-াদেশ ও এক লাখ টাকা করে জরিমানা, আজাদকে ১০ বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button