স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রায়
কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কয়রা উপজেলা শাখা এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী অফিসার প্রকাশ মল্লিক। সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মোঃ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কৃষি সম্প্রসারণ অফিসার নিশাত ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিআরডিবির সহ সভাপতি মোঃ আঃ ছালাম, সমবায়ী মোঃ আলমগীর হোসেন, রেক্সনা হক প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমবায়ী সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।
পাইকগাছা
খুলনার পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শোয়েব শাফিন, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার,উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এবং কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান প্রাণ কৃষ্ণ রায়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটা
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-পলক্ষে সোমবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর, পিআইও সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া, পাপিয়া মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ ও ঋণ প্রদান করেন।
মোরেলগঞ্জ
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপিকা তরফদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পল্লী উন্নয়ন সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলামসহ স্থানীয় সুধীজন। প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, গ্রামের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশ আরও সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, গ্রামের সার্বিক উন্নয়ন পরিবর্তনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ লক্ষ্যে গ্রামের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অভয়নগর
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, চেক ও গাছের চারা বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার প্রমুখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ জানান, প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তিন জন সদস্যকে চার লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক এবং পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাত জন কিশোরীকে এক লাখ ২৩ হাজার ৯৪০ টাকার উৎসাহ ভাতার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী তিন জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে বিএনপির শোক
দাকোপ (খুলনা) প্রতিনিধি ঃ দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চালনা পৌরসভা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদাউসের মৃত্যুর খবর শুনে মরহুমার বাসভবনে ছুটে আসেন এবং জানাজা সম্পন্ন করেছেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আমীর এজাজ খান। উক্ত নেত্রীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দাকোপ উপজেলা ও চালান পৌরসভা বিএনপির নেত্রীবৃন্দ। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ৫ জুলাই রবিবার সকাল ৮ টায় চালনা সবুজপল্লী নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। বিএনপির নেত্রীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান, দাকোপ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফর হোসেন, সাবেক সদস্য সচিব আলামিন সানা, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল ইসলাম, শাকিল আহমেদ দিলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক সরদার, শেখ শহিদুল ইসলাম, শেখ মোস্তাফিজুর রহমান (মোস্তাক), বাচ্চু ফকির, মহিদুল হাওলাদার, হাফিজ সানা, এস এম গোলাম কাদের, মনিরুল ইসলাম মনি, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ, আব্দুর রাজ্জাক মোল্লা, আজিম হাওলাদার, রউফ সরদার, তরিকুল ইসলাম নান্নু, সাইদ গাজী, গাজী তরিকুল ইসলাম, রবিউল ইসলাম মনা, মোস্তাক মোল্লা, আজমীর রহমান, ইকরামুল ইসলাম, রতন রায়, মিনারুল ইসলাম, সুমন কাজী, হাসমত খলিফা, উপজেলা ছাত্রদলের সভাপতি জিএম রুমন, ইয়াসিন শেখসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button