জাতীয় সংবাদ
যেসব কারণে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি

প্রবাহ রিপোর্টঃ কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি। মঙ্গলবার (৬ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। সোমবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয় আগামী ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা কর্মসূচি শুরু হবে। আর স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।



