স্থানীয় সংবাদ

‘গোপন বৈঠক’ সংক্রান্ত সংবাদে বিস্মিত ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী আফসার উদ্দিন

খবর বিজ্ঞপ্তি ঃ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেনÑএমন সংবাদ প্রকাশের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফসার উদ্দিন। এ বিষয়ে তিনি এক বিবৃতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বিবৃতিতে গাজী আফসার উদ্দিন বলেন, তিনি যে সভায় উপস্থিত ছিলেন সেটি কোনো গোপন বৈঠক ছিল না। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত ওই সভায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এটি ছিল একটি উন্মুক্ত সভা। তিনি আরও বলেন, “এখানে ‘গোপন বৈঠক’ বলার কোনো সুযোগ নেই। তাছাড়া আমি পুরো সময় সভায়ও ছিলাম না। অন্য একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সভার শুরুতেই বক্তব্য দিয়ে সেখান থেকে চলে আসি।” গাজী আফসার উদ্দিন অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বিএনপির কয়েকজন নেতার উপস্থিতির দাবি করে সংবাদ প্রকাশিত হয়। সেই প্রেক্ষাপটে গাজী আফসার উদ্দিন তাঁর লিখিত বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button