জাতীয় সংবাদ

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যদ-

প্রবাহ রিপোর্ট : জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদ- ও একজনকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া দ-প্রাপ্ত সবাইকে ১ লাখ টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামি হলেন ইদ্রিস আলী। তারা সবাই জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে ভুক্তভোগী গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইকে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেন আসামিরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা পালিয়ে যান।
ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ছয়জনের নামে ও তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আট মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা এবং ৯ জন স্বাক্ষীর মধ্যে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।
মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button