খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট’ শীর্ষক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে নির্ধারিত বিভিন্ন মানদ- অনুসরণ করা হচ্ছে। একটি ডিসিপ্লিনের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত সেলফ-অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সেলফ-অ্যাসেসমেন্ট একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া। এর মাধ্যমে ডিসিপ্লিনের সক্ষমতা, সীমাবদ্ধতা ও উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়। কারিকুলাম উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদ-ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অ্যালামনাই ও স্টেকহোল্ডারদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের পিএসএসি কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ। কর্মশালায় ডিসিপ্লিনের সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবীর। তাঁর উপস্থাপনার ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের অ্যালামনাই ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদ-ে কারিকুলাম উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জয়ন্তী রায়। কর্মশালায় ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।



