স্থানীয় সংবাদ

খুলনায় বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া ১০টার দিকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন (এক্সপার্ট) টিম আসছে। প্রাথমিকভাবে বস্তার মুখ খোলা হয়নি এবং নিহত নারীর পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে লাশটি প্লাস্টিকের বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button