জাতীয় সংবাদ

সরোয়ার আলমগীর নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ

প্রবাহ রিপোর্ট ঃ রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচিত হওয়ার গেজেট আদালতের আদেশে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে গেজেটের অতিরিক্ত কপি ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালত সরোয়ার আলমগীরের গেজেট প্রকাশের আদেশ দিলে বিকেলেই কমিশন গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়। এরপর ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তি ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা আদালতের আদেশের পর দ্রুতই সিদ্ধান্ত নিয়েছি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আইনে বলা আছে গেজেট প্রকাশের পর যত দ্রুত সংসদে চিঠি পাঠানো যায়৷ কারণ গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারের কাছে শপথ নিতে হয়। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রাম-২ আসনের ভোটগ্রহণ করলেও আদালতের আদেশে ফলাফলের গেজেট প্রকাশ থেকে বিরত থাকে ইসি। সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল। আইনি লড়াই শেষে সরোয়ার আলমগীর আদালত থেকে তার মনোয়নপত্র বৈধ বলে রায় পেয়েছেন। ফলে তার নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ ও শপথের ক্ষেত্রে বাধা দূর হয়ে যায়। এদিকে গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ নেবেন বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button