খুলনায় জলাবদ্ধতা : ৩১ নম্বর ওয়ার্ডে পানিবন্দি মানুষের মাঝে তুহিনের খাদ্যসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানির প্রবল প্রভাবে খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা ভয়াবহ জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। আকস্মিক এই জলজট ও জলাবদ্ধতার কারণে হাজার হাজার মানুষ চরম পানিবন্দি ও অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এই জনমানুষের চরম সংকটের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক মো. শফিকুল আলম তুহিন। সোমবার (১৩ জুলাই) দুপুরে খুলনা মহানগর কৃষকদলের উদ্যোগে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি শত শত মানুষের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জরুরি শুকনো ও রান্না করা খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বলেন, টানা ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে আজ খুলনার সাধারণ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ভেসে যাচ্ছে। মানুষ নিজের ঘরে রান্না করে খাওয়ার মতো পরিবেশ হারিয়েছে। জনগণের এই চরম দুর্দশার দিনে আমরা ঘরে বসে থাকতে পারি না। ক্ষমতার চেয়ারে বসার জন্য আমাদের রাজনীতি নয়; আমাদের রাজনীতি হলো এ দেশের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা। আমাদের প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছেÑযে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে দলমত নির্বিশেষে অসহায় মানুষের দিকে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক অধিকার রক্ষা করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি সমালোচনা করে বলেন, দীর্ঘদিনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অবহেলার কারণেই আজ সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে পুরো মহানগরী বিশেষ করে ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নরকযন্ত্রণা ভোগ করছেন। জনগণের ট্যাক্সের টাকায় মেগা প্রজেক্টের নামে লুটপাট হলেও সাধারণ মানুষের মুক্তি মেলেনি। যতদিন না এই এলাকার স্থায়ী জলবদ্ধতা নিরসন হচ্ছে এবং মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে, ততদিন আমাদের এই মানবিক সহায়তা ও পাশে থাকার সংগ্রাম অব্যাহত থাকবে। খুলনা মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত এই মানবিক খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পরিকল্পনাবিদ আদনান ইসলাম দিপ। এসময় দুর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে কার্যক্রমে আরও অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মো. মজিবুর রহমান, আব্দুল আজিজ সুমন, এ্যাড. হালিমা আক্তার, আফসার উদ্দিন মাস্টার, আমিন আহমেদ, সানাউল্লাহ সানি, খালিদ হাছান মইন, এস এম জাহাঙ্গীর হোসাইন, মোস্তফা জহির উদ্দিন লিপু, হাজী বাবু, আবুল কালাম বাবু, স্বপন হাওলাদার ও শেখ লাবু। এছাড়াও স্থানীয়ভাবে কর্মসূচির সার্বিক সমন্বয় করেন ৩১ নম্বর ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব মো. ডাক্তার ফারুক, শুকুর আলী, মো. সুলতান এবং মোহাম্মদ আনোয়ারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। খাদ্যসামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ এলাকার জলাবদ্ধ পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন এবং পানিবন্দি মানুষদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


