স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র মোবাইল কোট অভিযান

#২টি মামলা ও নগদ জরিমানা#

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে সোমবার (১৩ জুলাই) মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরা সদর পলাশপোল মেসার্স সোনালী অটো প্রতিষ্ঠানকে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত আমদানিকৃত ইঞ্জিন অয়েল বিক্রয় বিতরণ করেন। কিন্তু অসত্য তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ হাজার টাকা জরিমানা করেন। সাতক্ষীরা সদর লাবণী মোড় এলাকায় এস এম জে সুইট এন্ড লাইভ বেকারিকে ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” এর ৫৩ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু ও মো: শাহেদ হোসেন এর নেতৃত্বে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস’র ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button