স্থানীয় সংবাদ
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খুলনা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় ৪ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে খুলনায় কর্মরত সকল সাংবাদিক ও সাংবাদিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।


