স্থানীয় সংবাদ

আজ জুলাই শহীদ দিবস

# খুলনায় নানা কর্মসূচী গ্রহণ #

স্টাফ রিপোর্টার ঃ জুলাই শহীদ দিবস একটি দিবস। যা ২ জুলাই ২০২৫ সালে মন্ত্রীপরিষদ কর্তৃক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে প্রতিবছর ১৬ জুলাইকে এ দিবস ঘোষণা করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস। ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল জুলাই শহীদের স্মরণে দিনটি পালন করা হয়। ৫ আগস্ট ২০২৫ সালে জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। সরকার পতনের এই আন্দোলনে ১৬ জুলাই ছিল গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এ দিনে আবু সাঈদের পুলিশের গুলিতে মৃত্যু হলে আন্দোলন তীব্র হয়ে উঠে। এ দিবসটি স্মরণ করারা জন্য আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় শিববাড়িমোড় জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া। গত কয়েক দিন ধরে জুলাই চত্বর প্রস্তুত করছে সিটি কর্পোরেশন। গতকাল বিকেলে স্মৃতিস্তম্ভ পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসনের কর্মসূচি :
খুলনা জেলা প্রশাসন জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে সকাল নয়টায় খুলনা শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ যোহর বা সুবিধাজনক সময়ে মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের স্মরণে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button