স্থানীয় সংবাদ
জুলাই শহিদ দিবসের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা প্রশাসন জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে সকাল নয়টায় খুলনা শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ যোহর বা সুবিধাজনক সময়ে মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের স্মরণে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


