জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির আলোচনা ও দোয়া অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে দুপুর ১টায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এড: মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড: মোল্লা মশিয়ুর রহমান নান্নু। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতিবৃন্দ এড: আব্দুল্লাহ হোসেন, এড: শেখ আব্দুল আজিজ, এড: শেখ নূরুল হাসান রুবা, সিনিয়র আইনজীবী এড: সত্য গোপাল ঘোষ জেলা পিপি, এড: তৌহিদুর রহমান, মহানগর পিপি, এড: এ কে এম শহিদুল আলম শহীদ, এড: মোল্লা গোলাম মাওলা, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা, এড: আসাদুল আলম, সদস্য সচিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা, সিনিয়র এড: এস এম মুজিবর রহমান, পিপি এড: হালিমা খাতুন, সমিতির বর্তমান যুগ্ম সম্পাদক এড: এম,এম তৌহিদুজ্জামান, সিনিয়র এড: এ,টি,এম মনিরুজ্জামান মুরাদ, সিনিয়র এড: ইয়াছমিন আরা, পিপি স্পেশাল সিনিয়র এড: শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, সিনিয়র এড: শেখ মোহাম্মদ আলী বাবু, এড: আব্দুল মান্নান, এড: খান মোহাম্মদ লিয়াকত আলী, এড: শেখ জাকিরুল ইসলাম, এড: আবু হুরায়রা সোহেল, এড: জুলকার নাইন সহ আরো অনেক আইনজীবীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে জেলা আইনজীবী সমিতি খুলনার সকল বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।


