স্থানীয় সংবাদ

অপশক্তির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে

# খুলনায় ছাত্রদলের উদ্যোগে জুলাই দিবসে শহিদদের স্মরণ সভায় বক্তারা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি সাধারণ আন্দোলন ছিল না; এটি ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদ, দুর্নীতি, গুম, খুন, দমন-পীড়ন এবং মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের এক সম্মিলিত ও বজ্রকঠিন প্রতিরোধ। এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে হাজারো শহিদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ আজ তাদের অধিকার ও গণতান্ত্রিক আকাক্সক্ষা নতুনভাবে প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে আয়োজিত এক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। কোনো অবস্থাতেই শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের এই বিপ্লবী চেতনা অনাগত ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ গঠনের মূল প্রেরণা হয়ে থাকবে। স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদেরকে জুলাই-আগস্টের সেই অবিনাশী চেতনাকে হৃদয়ে ধারণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে। কোনো অপশক্তি যেন এ দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে ব্যাপারে ছাত্রদলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। ৭১ ও ২৪-এর পরাজিত শক্তিরা আবারও দেশকে অস্থিতিশীল করার নানামুখী পায়তারা করছে। যেখানেই এই অপশক্তির উত্থান ঘটবে, সেখানেই ছাত্রদলকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা মো. তাজিম বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সাংবাদিক নেতা মিজানুর রহমান মিলটন, রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন হাবিবুর রহমান বিপ্লব, আরিফুর রহমান আরিফ, মাকসুদ আলম, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, মোস্তাক আহমেদ, নাজিম উদ্দিন ভূঁইয়া, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, মাহামুদুল হাসান, আরিফুল ইসলাম আরিফ, ইমরান সালেহ সিফাত,হিমি বিশ^াস, মাজাহারুল ইসলাম রানা, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, সাজেদ হোসেন সজল, রাকিবুল ইসলাম সাজিদ,কামরুল ইসলাম, তানভীর আলম, সাইফুল্লাহ মানসুর তাজিম, এনামুল হক মল্লিক,নাসিম রহমান নাহিদ, ফয়সাল চৌধুরী, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, রিদয় আহমেদ রিপন, প্রসেনজিৎ রায়,আবু সাঈদ শেখ,শিহাবুল আরেফিন লুপিন, পারভেজ হোসেন মিজান, এস এম ইলিয়াস, ইসমাইল হোসেন, শাকিল হোসাইন, সাব্বির আহমেদ সজল, আল আমিন সানা, মোল্লা সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মনিরুজ্জামান সোহাগ, মোঃ জামিল আক্তার, বেল্লাল মুছতাকিম রাজ,আশুরা আক্তার পপি, সাজ্জাদ হোসেন রিপ্পি, ফয়সাল বাপ্পি, মিথিলা আক্তার,রকিবুল ইসলাম, ইসমাইল ইসলাম, আঃ রাকিব, এস এম ফয়সাল হোসেন, জিএম রুম্মন, মিজানুর রহমান শুভ, আবু ছাহাদ, সোহেল হাজী, ইসমাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, আবিদ হাসান, রায়হান খান, ফারহান, তালিম, তরিকুল ইসলাম নাহিদ, ইকবাল মাহামুদ, নুরুল আমিন পাপ্পু, আব্দুল্লাহ্ জমাদ্দার, ইমরান খান, ইশান মোল্লা, রিয়াজ মোর্শেদ, সংগ্রাম মাদবর, রাব্বি শেখ, জান্নাতুল নাঈম, নাহিদ ইসলাম শেখ, আলী আজগর, বোরহান উদ্দিন, আছানুর, সানিয়া,চন্দ্রা,মীম,আফরিন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button