স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকালে কেডিএ চেয়ারম্যানের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ‘সময়ের খবর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



