স্থানীয় সংবাদ

শরণখোলায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা”কেউ বলছেন পারিবারিক কলহ

# কেউ বলছেন দেনার দায়ে #

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলায় কবির হাওলাদার (৩২), ও হালিমা বেগম (২৫) নামে দুই স্বামী-স্ত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির হাওলাদার একই গ্রামের মো.আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। স্বামী-স্ত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে নানান প্রশ্ন। কেউ বলছেন,বুধবার দিনগত রাতে স্বামী-স্ত্রী ঝগড়া করে একইসাথে বিষপান করে আত্মহত্যা করেছেন। আবার কেউ কেউ বলছেন,দেনার দায়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। এব্যাপারে স্থানীয় শাওন হোসেন বলেন,কবির হাওলাদার একজন জেলে। তিনিসহ তার পরিবারের সবাই শান্ত ও ভদ্র প্রকৃতির। কবিরের সাথে তার স্ত্রীর মাঝেমধ্যে ঝগড়া হতো। তবে কি কারণে তারা এই পথ বেছে নিয়েছেন তা তিনি জানেন না। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন,রাজৈর গ্রামের কবির হাওলাদার ও হালিমা বেগম নামে দুই স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন বলছেন,চাউলের ট্যাবলেট খেয়ে তারা আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক রহস্য পাওয়া যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। থানা,ক্যাম্প ও ফাঁড়ি পুলিশ থাকলেও বন্ধ হচ্ছে চোরদের হরহামেশায় চুরি কর্মকান্ড।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button