স্থানীয় সংবাদ

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা : আটক ১

বেনাপোল প্রতিনিধি ঃ যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নুরুল হক নুরু (৪০) উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে। এ ব্যাপারে শিশুটির চাচি বাদি হয়ে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই ঘণ্টার মধ্যে আসামি নুরুল হক নুরুকে আটক করা হয়। মামলার পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করে। থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করি। আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button