স্থানীয় সংবাদ

সাবেক হুইপ আশরাফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ঃ সাবেক হুইপ ও খুলনা ৩নং আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোঃ আশরাফ হোসেনের মৃত্যু বার্ষিকী নিরবে নিভৃতিতে চলে গেলে। শনিবার ছিল তার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। সাবেক হুইপ আশরাফ” হোসেন ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং খুলনা-৩ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ। তিনি ছিলেন দেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা এবং ট্রেড ইউনিয়নের প্রভাবশালী সংগঠক। রাজনৈতিক জীবন: তিনি ১৯৭৯, ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিতর্ক: ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি সংস্কারপন্থিদের পক্ষে অবস্থান নেন। পরবর্তীতে ২০০৮ সালের সেপ্টেম্বরে দল থেকে বহিষ্কৃত হন এবং রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। জীবনাবসান: ২০২০ সালের ১৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button