অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী খালিশপুরের বিএনপি নেতা আরিফ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ রবিশাল বাবুগঞ্জ থানার অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা আরিফ (৩০) কে র্যাব গ্রেফতার করেছে। শুক্রবার রাতে র্যাব-৬-এর সদস্যরা খালিশপুর প্লাটিনাম ২নং গেট থেকে তাকে গ্রেফতার করে খালিশপুর থানায় হস্তান্তর করে। ওসি শাহজাহান বলেন, বাবুগঞ্জ থানার অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই মূলে র্যাব তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। শনিবার সকালে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। বাবুগঞ্জ থানার ্এএসআই মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আরিফ ২০১৩ সালে অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী। আরিফ খালিশপুর প্লাটিনাম ২নং গেটের বাসিন্দা আঃ হাই আকনের ছেলে। ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, পুরাতন একটি মামলায় আরিফকে গ্রেফতার করেছে র্যাব। যে মামলায় আরিফুল ইসলঅম আরিফ উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। তবে কাগজপত্র দেখাতে না পারায় থানা থেকে ছাড়ানো সম্ভব হয়নি। তার ভাই মাসুম বিল্লাহ ১১নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক।



