খুলনা বিএমএ’র সহ-সভাপতি ডা. এটিএম মঞ্জুর মোর্শেদসহ অন্যান্য চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারে বিএমএ খুলনার উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি ঃ অসৎ উদ্দেশ্যে একটি সংঘবদ্ধচক্র কর্তৃক খুলনা বিএমএ’র সহ-সভাপতি ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ সহ অন্যান্য চিকিৎসকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত থাকায় বিএমএ খুলনা শাখার উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে এই দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবী করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে একটি সংঘবদ্ধচক্র কর্তৃক ডেইলি জনসংলাপ নামক একটি ফেসবুক পেজ ব্যবহার করে বিভিন্ন ভাবে খুলনা বিএমএ’র সহ-সভাপতি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ সহ চিকিৎসকদের মর্যাদা ক্ষুন্ন ও তাদের পেশাগত ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে। ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ সহ অন্যান্য চিকিৎসকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, মিথ্যা বানোয়াট ও অসত্য অপপ্রচার অব্যাহত থাকায় বিএমএ খুলনা শাখার উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে এই দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবী করে বিবৃতি প্রদান করেন বিএমএ খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজ সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।



