স্থানীয় সংবাদ

দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাইয়ের বিপ্লব র্স্বাথক হবে না : এডভোকেট আতিকুর রহমান

# শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলন #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ নির্যাতিত ও নিষ্পেষিত। তাদের মুক্তির জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামী শ্রমনীতিই পারে শ্রমজীবী মানুষের স্থায়ী মুক্তির পথ দেখাতে তাই ইসলামী শ্রমনীতির আন্দোলনকে জোরদার করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে জোরদার আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং বর্তমান বাজার দর অনুযায়ী ন্যূনতম মজুরি ২৮ হাজার টাকা নির্ধারণ করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের যৌক্তিক দাবিসমূহ পূরণ করতে হবে। দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাইয়ের বিপ্লব র্স্বাথক হবে না। শনিবার (১৮ জুলাই) সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলা ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, জামায়াতের ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল সহকারী পরিচালক মো. আজিজুর রহমান ও টিম সদস্য মো. আল ফিদা হোসেন। সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল গফফারের পরিচালনায় বক্তৃতা করেনও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি শ্রমিক নেতা শেখ নূরুল হুদা, এডভোকেট আব্দুস সোবহান মুকুল, এডভোকেট আজিজুল ইসলাম, অধ্যাপক আব্দুল জলিল, জাহিদুর রহমান, খোরশেদ আলম, মাওলানা রুহুল আমীন, অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান, তরিুকুজ্জামান তুষার, ফিরোজ আওয়াল, মাওলানা রুহুল কুদ্দুস, মাস্টার মেহেরুল্লাহ, মাস্টার সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক শাহজাহান আলী, মাওলানা রুহুল আমীর, মাস্টার আমিনুর রহমান, মাস্টার আব্দুর রশীদ, মাওলানা রবিউল ইসলাম, ট্রেড ইউনিয় সভাপতি আব্দুর রহমান, মাওলানা মশিউর রহমান, হাফিজুর রহমান, মেহেরুল্লাহ, বেকারহান উদ্দিন, মিজানুর রহমান, মশিউর রহমান, হাফেজ আব্দুর রব, শহীদুল ইসলাম, ফজলে মাহমুদ, আবু হুরায়রা, আইউব আলী প্রমুখ। বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জেলা সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে জেলা ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান এমপি, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমাদ আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মুস্তাইন বিল্লাহ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল টিম সদস্য মো. আল ফিদা হোসেন। বক্তৃতা করেন শ্রমিক নেতা মো. শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক আব্দুল মান্নান, কামরুজ্জামান টুকু, মাস্টার মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, অতীতে শ্রমিক আন্দোলনে সৎ নেতৃত্বের অভাবে শ্রমিক সমাজ সীমাহীন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই সংকট দূর করতে আপনাদের এগিয়ে আসতে হবে। শ্রমিকরা সবসময় ব্যবহার হয়েছে, তারা আবার বঞ্চিতও হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রম আইন বাস্তবায়নে আন্দালন করছে। এই অধিকার নিশ্চিত করতে এবং শ্রমিকদের হক আদায় ও বৈষম্য দূর করতেই আমদের নিরলস কাজ করতে হবে। তিনি বলেন, সমাজতন্ত্র জাতীয়তাবাদ কেউ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আল্লাহর সন্তুষ্টি র্অর্জনের মাধ্যমে আমাদের প্রত্যেককে উন্নত নৈতিক চরিত্র গড়ে তুলে এ অধিকার নিশ্চিত করতে হবে। সেই সাথে সমাজে দখলবাজ ও চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button