স্থানীয় সংবাদ

নওয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা ও অগ্নিসংযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আবারও বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। জানা গেছে, এই বোমা হামলায় পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা নিজে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার নেতৃত্বে তাৎক্ষণিকভাবে অভয়নগরের খুলনা-যশোর মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button