স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৬ জন হাসপাতালে ভর্তি : মৃত্যু নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জন রোগী ভর্তি হয়েছেন বাগেরহাটে। এছাড়া খুলনায় ১৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, কুষ্টিয়ায় ৭ জন, যশোরে ৪ জন, মাগুরায় ৪ জন, ঝিনাইদহে ৩ জন এবং নড়াইলে ১ জন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১,৪৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১,২৫৯ জন এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button