স্থানীয় সংবাদ

বহু প্রতীক্ষার পরও আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছেনা

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ দীর্ঘ প্রায় দুই মাস অপেক্ষার পর শিক্ষা মন্ত্রীর ঘোষনা অনুযায়ী অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আজ সোমবার ২০ জুলাই প্রকাশ হচ্ছেনা। এ খবর জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও বর্তমান দায়িত্বরত সচিব প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন এবং বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.হোসেন আলী। রোববার ১৯ জুলাই সকালে এ প্রতিবেদক বোর্ডের সচিব মহোদয়ের কক্ষে সম্প্রতি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের যে খবর ছিল সে ব্যাপারে জানতে চাইলে তিনি ও বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক বলেন,মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না থাকায় ফলাফল প্রকাশ করা হচ্ছেনা। তবে পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর প্রস্তুত । শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত মোতাবেক ফলাফল প্রকাশের দিন তারিখ বলা যাবে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.হোসেন আলী জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশনার মালিক শিক্ষা মন্ত্রণালয়। কোন তারিখে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তেমন কোন নির্দেশনা বোর্ড কর্তৃপক্ষ পাইনি। তার কারনে আজ সোমবার ২০ জুূলাই যে ফলাফল প্রকাশ করার কথা উঠেছিল তা এখন আর হচ্ছেনা। এদিকে সম্প্রতি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীরা দেশর শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের এক অনুষ্ঠানের মাধ্যমে বলেছিলেন,২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সম্ভব্য তারিখ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসায় এমন পরিস্থিতি শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা নেওয়া শিক্ষার্থীরা বলেন,শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন তার এক বক্তব্যে বলেছিলেন জুলাই মাসের ২০ তারিখে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ খবর পেয়ে তৎকালীন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ফলাফল প্রকাশের প্রতি বেশী ঝুকে পড়েন। তিনি সময়ের আগে পরীক্ষার ফলাফল প্রস্তুুত করা হয় তার জন্য ওই শাখায় কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয়কে নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রকাশের জন্য সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়। অথচ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১৮ জুলাই থেকে বলা হয় ২০ জুলাই যশোর বোর্ডে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসেনি। অপর একটি সূত্র থেকে জানাগেছে,এসএসসি পরীক্ষার্থীরা ফলাফল প্রকাশের জন্য মনের মধ্যে এক পরিকল্পন্ াএটেছিল। যা ১৮ জুলাই শনিবার বিকালের পর থেকে অম্লান হয়ে পড়েন। যেখানে পরীক্ষা ফলাফল প্রকাশে পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের কর্মকর্তারা প্রস্তুত সেখানে হঠাৎ ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে হতাশা নেমে এসেছে। তারা অবিলম্বে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রীসহ প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button