খুলনা সরকারি সুন্দরবন কলেজ কর্তৃক আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সরকারি সুন্দরবন কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, তৎকালীন সময়ে সুন্দরবন কলেজ এবং মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এতদাঞ্চলের শিক্ষার পরিবেশ সম্পূর্ণ বদলে দেয়। বিশেষ করে সুন্দরবন কলেজে মহানগরীর শিক্ষার্থীরাসহ পাশর্^বর্তী সকল উপজেলার শিক্ষার্থীরা অধ্যয়ন করতো। বিএনপি সরকারের সময় জাতীয় সংসদের তৎকালীন স্পীকার মরহুম এ্যাড. শেখ রাজ্জাক আলীর সার্বিক সহযোগিতায় একদিনে এ দু’টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি প্রশাসক সোমবার বিকেলে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ অডিটরিয়ামে কলেজ কর্তৃক আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রশাসক সুুন্দরবন কলেজে অধ্যয়নকালীন স্মৃতিচারণ করে বলেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এ শিক্ষা প্রতিষ্ঠানে অতিবাহিত করেছি। তিনি শিক্ষকমন্ডলী কর্তৃক উত্থাপিত কলেজের বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর কাছে উত্থাপন করবেন বলে আশ^স্ত করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রবিউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: মনির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: শাহাদাৎ হোসেন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: বুলবুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-কলেজ শাখার সভাপতি মো: আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে বক্তৃাত করেন ও উপস্থিত ছিলেন।
পরে, প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু কলেজ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির “রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট” এর উদ্বোধন করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে সংস্থাটি ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্বোধনকালে প্রশাসক বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ^ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে। তাদের গৃহীত কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন পরিবেশ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় সংস্থাটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যমান জলাশয় পরিচ্ছন্ন করা, তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ছাতা ও ক্যাপ বিতরণ, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন করাসহ ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ এবং মশক নিধনে ঔষধ স্প্রে করা হবে। গৃহীত কার্যক্রমগুলি কলেজের ৩০ জন যুব সদস্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. বুলবুল আহমেদ, প্রজেক্ট অ্যাসোসিয়েট মো: সাকিবুল হাসান, অ্যাডমিন এন্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিতা মাহমুদ মুন্নি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি -খুলনা সিটি ইউনিট এর উপসহকারী পরিচালক মোসা: রেক্সোনা খাতুন।



