বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে খুলনা জেলা ইমাম পরিষদের আহ্বান

খবর বিজ্ঞপ্তি ঃ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে খুলনা জেলা ইমাম পরিষদ জেলার সকল ইমাম, খতিব, আলেম-উলামা, মসজিদ পরিচালনা কমিটি এবং মুসল্লি-মুমিনদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বন্যাকবলিত এলাকায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও আশ্রয়ের সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগে সামর্থ্যবান সকলকে নিজ নিজ মসজিদকেন্দ্রিক উদ্যোগে ত্রাণ ও আর্থিক সহায়তা সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ দোয়া করারও অনুরোধ করা হয়। বিবৃতিদাতারা হলেনÑখুলনা জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা অধ্যক্ষ এ. এম. নাজবুস সউত, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সিদ্দিকুর রহমান মুফতি মারুফ বিল্লাহ মাওলানা মাসুম বিল্লাহ মাওলানা জিএম ইমদাদুল হক মাওলানা কারী হাবিবুল্লাহ বেলালী এবং মোল্লা মিরাজুল হক।



