স্থানীয় সংবাদ

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। মঙ্গলবার (২১ জুলাই) নগরীর মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে বিকাল ৩টায় মহানগর ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, ফাউ-েশন সম্পাদক সুলাইমান আবিদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজাসহ মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button