স্থানীয় সংবাদ

বাগেরহাট ও সাতক্ষীরায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান

# ৫টি মামলা ও নগদ জরিমানা #

স্টাফ রিপোর্টার : বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা ও বাগেরহাট কচুয়া উপজেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে চান্দেরকোলা সাইনবোর্ড আর এফ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বাগেরহাট প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন/বিক্রয় করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পনেরো হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট চান্দেরকোলা কচুয়া জমজম ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয়/উৎপাদন করায় বিএসটিআই আইন,২০১৮ অনুযায়ী দশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়। বাগেরহাট কচুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার এর নেতৃত্বে কোর্টটি পরিচালিত হয়। বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার( সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ।একইদিনে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও সাতক্ষীরা তালা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে সাতক্ষীরা তালায় জেঠুয়া বাজার ভাই ভাই মিষ্টান্ন ভা-ার কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তালা জেঠুয়া বাজার দত্ত মিষ্টান্ন ভা-ার কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করেন। জেঠুয়া বাজার দত্ত জুয়েলার্সকে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮”এর ৩২/৪৮ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহমেদ ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button